গুম হয় কোন এক সন্ত্রাসী ইলিয়াস
তার বিনিময়ে তোরা কী জবাব দিলি আজ?
বদর আলী জ্বলে, পুড়ে
আমরা পেছন ঘুরে
হা হুতাশ করি শুধু! silly us! silly us!
ছড়মাণু – ২১.০৪.১২
পাকিস্তান সফরকে না বলুন
এই দুনিয়ায় জায়গা কি কম?
করলো কী দোষ বাকি স্থানে?
বাংলাদেশের টাইগারেরা
ক্যান যাবে ঐ পাকিস্তানে?
যাক রাজাকার বাচ্চু যাবে
পাক পেয়ারু চাচ্চু যাবে
সাকিব, তামিম, মুশফিক, অমি
নাসির যাবে ক্যান?
সম্প্রীতির এই আলাপ লোটুর
পিছন দিয়া দ্যান!
রাজাকার বধাবলী – ১১
কি অমায়িক তার ব্যবহার! কন্ঠ কতই মিষ্ট!
আম জনতা হইতো তাহার জ্ঞানের ভারে পিষ্ট!
শুনলে বয়ান ভাবতো লোকে- এই না হুজুর সাচ্চা!
কয়জনই বা জানতো কী চিজ এই শুয়োরের বাচ্চা!
কদিন আগেও তার নামেতে কইলে কিছু পস্ট
আমগো “বিশেষ অনুভূতি” পাইতো কতই কষ্ট!
এনটিভিতে পুছতো সওয়াল লাল দাঁড়িয়াল চাচ্চু
এই চুতিয়াই একাত্তরের সেই “রাজাকার বাচ্চু”!
দেশটা ডিজিটাল!
দেশটা ডিজিটাল!
আহা, দেশটা ডিজিটাল!
শেখ হাসিনা মুরগী দ্যাখায়
খাওয়াইতেসে ডাল!
আহা, দেশটা ডিজিটাল!
শেয়ার, তেল আর মরিচ, বাগুন
সব বাজারেই বেজায় আগুন
তাইনা দেখে মোহন বাঁশি
বাজায় আবুল মাল
দাঁত ক্যালায়া কয় টিভিতে
“সিন্ডিকেটের চাল”
আহা, দেশটা ডিজিটাল!
বই ফেলে সব ক্লাসের চিপায়
“কেন্দ্র” নামক স্থানের কৃপায়
ভার্সিটিতে কুপায় বেড়ায়
ছাত্রলীগের পাল
আমজনতা চুল ছেঁড়ে আর
মন্ত্রী ছেঁড়ে বাল!
আহা, দেশটা ডিজিটাল!
দেশদরদী মহান নেতা
সংসদেতে পুড়ায় খ্যাতা
টিপাইমুখে বাঁধ উঠে আর
রাস্তা ঘাঁটে খাল
বাংলা সোনার হবেই হবে
আজকে, না হয় কাল!
আহা, দেশটা ডিজিটাল!
টাইমপাস নাম্বার – ৪
টিকাটুলি টাকা ছাড়া যায়না তো টেকা যে
ট্যাকে টাকা থাকা লাগে একাজে ও সে কাজে
টিকটিক করে টিকটিকি ডাকে ঢাকাতে
টকটকে চোখ তুলে যেওনাকো তাকাতে
টেকো কাকা একা খেলা দেখে বিনা টিকেটে
টুকে টুকে ব্যাটসম্যান রান করে ক্রিকেটে
বাঁকা টীকা টিপ্পনী কাটে দেখো কে কারে
ঠেকে ঠেকে টাকা চেখে টিকে থাকে বেকারে
এতটুকু খুকুটার নাকখানা টিকালো
টুকটুকে ঠোঁটে তার তিল দেখো কী কালো!
টুকিটাকি বাকি রাখে কাকীমা’টা দোকানে
টেকনাফে টেকা দায়, যেওনাকো ওখানে
“ট” “ক” য়ের টক্করে চলে লিখালিখি টা
সেটা পড়ে কাটা গেল পাঠকের টিকি টা!
কয় কী!
কেই-ই বা কবে হইসে বড়
পরীক্ষাতে পাশ করে
যেই দেশেতে ছাগল-গরু
মানুষ বেশে বাস করে?
যেই দেশেতে দাগ পড়েনা
সরকারী ভাবমূর্তিতে
মানুষ মরে, বাঁইচা থাকে
মন্ত্রীরা সব ফূর্তিতে!
বেইল কি আছে written ফিটেন
কিংবা কোন ভাইবারই?
চিনলে গরু, মানুষ, ছাগল
যাবেন হয়ে ড্রাইভারই!
মাইরা চাবি , ছাইড়া দিয়া
খোঁজ কি নিসেন জিনিসটার?
শেখ হাসিনা, কয় কী এসব
আম্লীগের এই মিনিস্টার?!
রাজাকার বধাবলী – ১০
[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
সঙ হতে রোজ ঢংগী মুখে মাখতে হবে রঙ ক’টা
সেই হিসেবে মত্ত থেকে গেছেন ভুলে অঙ্কটা
ইয়াহিয়া প্রেম জাগলে মনে, শইলে উঠে চুলকানি
লাখ – হাজারের হিসাবটাতে হয় তখনই ভুলখানি
পাক ুু রোজ করলে না suck রাত কাটে তার হুঁশ বিনে
আছেন কোন বান্দা মুমিন, দিবেন লেবেনচুষ কিনে?
উপ্রে দিয়া পালিশ ভীষণ, ভিত্রে পুরাই গরমিলা
পাক-ভারতের জারজ প্রোডাক্ট, নামখানা বোস,শর্মিলা
শর্মিলা পশু – ১ | শর্মিলা পশু – ২
শর্মিলা পশুর মিথ্যাচার নিয়ে Arnold Zeitlin এর মন্তব্য
রাজাকার বধাবলী – ৯
[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
খবর: এখানে
হইলোটা তার কী যে
আদর দিলেও যায় ইদানীং
পায়জামা তার ভিজে!
করসে অপমান নাকি কোন
এম সানাউল হকে
শুইনা আহা বুক ফেটে যায়
হয় জ্বলুনি ত্বকে!
তার অতীতের অনেক স্মৃতিই
আজ নাকি টিমটিমে
শুনসি অনেক পুষ্টি আছে
সিদ্ধ করা ডিমে?
জোর দাবি তাই মিনিটপ্রতি
ডিম দেয়া হোক দু’টু
পড়বে মনে সবই, সাথে
থাকবে ভালো পুটু!
২৬মার্চ, ২০১১
চারদিকে আজ সবাই দেখি নাচছে তা ধিন তা ধিন
আমরা নাকি স্বাধীণ?
সেই খুশিতেই ২৩তারিখে নাচলো বহুত লোকে?
ঠিক আছে ভাই, ওকে
ভাইয়ের খুনীর জয়োৎসবে নাচার সুযোগ পেলাম
এমনতরো স্বাধীনতা
জানাই তোমায় সেলাম!
এলোমেলোতা
সেই ছেলেটা একলা হাঁটে মন খারাপের দেশে
একটু হাসি, একটু বিষাদ সঙ্গে হাঁটে এসে
কাছেই কোথাও বাজছে বাঁশি, কোমল কোন সূরে
স্বপ্ন ভাঙার মগ্ন বিকেল ডাকছে কোথাও দূরে
হঠাৎ করেই কুড়িয়ে পাওয়া, হঠাৎ কাছে আসা
হঠাৎ করেই হারিয়ে ফেলা একটু ভালোবাসা
মন বসেনা ছন্দে, ছড়ায়, মন বসেনা গানে
মন হারালো কোথায় শুধু সেই ছেলেটাই জানে
মেহেরজান!
যান ভাইয়েরা, সবাই যান
দেইখা আসেন মেহেরজান!
পর রে খাওয়ান, নিজেও খান
রুবাইয়াতের নাম কামান!
ফিরতি পথে ধরেন গান
…জান হামারা পাকিস্থান!
আপনি যদি মেহেরজান নামক জিনিসটি হলে গিয়ে দেখার ইচ্ছে পোষণ করে থাকেন তাহলে দয়া করে নিচের পোস্টগুলোতে একবার ঢুঁ মেরে আসুন। একবার জেনে নিন ছবিটিতে কিভাবে বীরাঙ্গনাদের কথা তুলে ধরার নাম করে বরং এই ২০১১তে এসে আবার তাদের ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে।
রুবাইয়াত হোসেনের মিথ্যাচার
মেহেরজান- যা দেখলাম
রুবাইয়াত যা বলতে চেয়েছে
বর্জন করুন মেহেরজান
মেহেরজান – ফানাহ – বীরজারা : বিতর্কের কাঁটাছেড়া : রোমান্স ক্রসিং এনিমি লাইন / নট ক্রসিং কন্ট্রোভার্সি লাইন……
রাজাকার বধাবলী – ৮
[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
ডাকলো আবার হরতালও!, সব
“দেশপ্রেমী” উজবুকে
থুঃ মারি ঐ দলের উপর
থুঃ মারি তোর মুখে!
তুই রাজাকার বাঁচলি বহুত
আল্লাহ তা’লার কৃপায়
এবার বাছা যাইবি কুথায়
পাইছি তোরে চিপায়!
মইরা গিয়া বাঁইচ্যা গেছে
তোর রাজাকার বাপে
হচ্ছে এবার কবর খোঁড়া
তোর শরীরের মাপে!
আজরাইলেও আনসে নোটিশ
খুব ছোট তার আকার
লিখসে তাতে – “খুব অচিরেই
হইবো ফাঁসি সাকা’র”!
কুরবানি
হায়রে স্বদেশ খায়রে *প,
আমজনতার মায়রে বাপ !
বর্ষ সেরা নেত্রী কি না
এই আমাদের শেখ হাসিনা !
সেই খুশিতে বাচ্চা লোগে,
জোরসে লাগাও করতালি
খালদা আফার মনটা খারাপ
কাইলকা দিসেন হরতালই !
বৌদ্ধ, হিঁদু, সুন্নি-শিয়া,
নেত্রী মোদের খালদা জিয়া !
এই ঈদেতে রপ্ত করি
মহান ত্যাগের সুর-বাণী
দুই ম্যাডামের জন্য আসেন
দেশটারে দেই কুরবানি !
মুঠোফোনিক ৩
১
মেয়েটিকে দেখে মনে হলো বুঝি আগেও দেখেছি কী না
সম্মুখে এসে শুধোলাম হেসে – তোমার নাম কি মীনা?
বিনিময়ে চেয়ে চেনা চেনা মেয়ে বললো আমাকে – জ্বী না!
২
ভালোবেসে দিলাম তোমায় দিল খানা
বিনিময়ে পেলাম শুধু
খাওয়ার শেষে বিল খানা!
৩
সন্ধ্যা বেলায় যাচ্ছো ছাদে কিসের আশায়
কদিন ধরে উঠছে কি চাঁদ পাশের বাসায়?!
৪
পাত্রী আমার ঠিক হয়েছে
নামটা রীমা
ভাবছি এবার ফেলবো করে
জীবন বীমা!
সুরঞ্জনা
সুরঞ্জনাকে অনেক ইনিয়ে বিনিয়ে বহুদিন বলার পর সে আমাকে একটা স্কেচ করে দিলো। সেটা দেখে অনেক বলাবলি করছে আমাকে নাকি দেখতে ড্রাকুলার মত লাগছে। কিংবা দাঁতটা মেজে দিতে ভুলে গেছে।
প্রতিশোধস্বরুপ আমিও সুরঞ্জনাকে একটা রাগী রাগী স্কেচ একে দিয়েছি। তবে ছবিতে নয়, ছড়ায়।
সুরঞ্জনা
রাগ করা তার পেশা এবং
রাগ করা তার শখ
রাগলে তিনি এক্কেবারে
“ সলিড এজ এ রক!”
রাগ দেখে বক কাক হয়ে যায়
কাক হয়ে যায় বক
প্রোফাইল পিকের কাপটা কাঁপে
ঠক্কা ঠকাস্ ঠক!
রাগ যদি হয় খাবার সময়
খান গিলে হেমলক
মিষ্টি হলে বলবে – কী ঝাল!
ঝাল হলে – উহ!, টক!
রাগলে খেলেন রাগবী,আবার
রাগলে করেন মক
সর্ব জ্ঞানী, রাগের রাণী
সুরঞ্জনা হক!
